ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে 

প্রকাশিত: ০৫ মে, ২০২৬ ০১:৪৫:২৮

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে 

প্রজন্ম ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

ঈদযাত্রা ঘিরে আগামী ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। পরদিন, অর্থাৎ ১৫ মে মিলবে ২৫ মের টিকিট। একইভাবে ২৬ মের টিকিট পাওয়া যাবে ১৬ মে। এরপর ১৭ মের টিকিট পাওয়া যাবে ২৭ মে।

ফিরতি টিকিট মিলবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট। আর ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করতে হবে।

ঈদের ফেরত যাত্রার টিকিট উল্লিখিত তারিখ ছক অনুযায়ী যথারীতি সকাল ৮ ঘটিকা হতে ইস্যু করতে হবে।

এ সম্পর্কিত খবর

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ‘সমঝোতার পথে’ যুক্তরাষ্ট্র

ব্যবসার খরচ কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

এপ্রিলে সড়কে গেল ৪০৪ প্রাণ, আহত ৭০৯

ইরানে সামরিক অভিযান সমাপ্ত : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

দেশে আসলো ১৫ লাখ ডোজ টিকা, ঘাটতির শঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী 

রোহিঙ্গা ইস্যুতে বৈশ্বিক নজর বজায় রাখাতে  স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

রাবিতে উৎসবমুখর বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬ উদযাপন

জামায়াত জোটের নুসরাতকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ